1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট, দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প

গাইবান্ধার মতো রসিকে কোনো সমস্যা দেখা গেলে ভোট বন্ধ হবে: ইসি রাশেদা

  • প্রকাশিত : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১০২ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:

গাইবান্ধার মতো রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনেও কোনো সমস্যা দেখা গেলে সঙ্গে সঙ্গে ভোট বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। সোমবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

ইসি বেগম রাশেদা সুলতানা বলেন, নির্বাচন সবাইকে মিলে করতে হবে। প্রার্থীদের আচরণ হবে বিধিমালা অনুযায়ী। আমাদের লোকবল খুব বেশি নয়। তবু আমরা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য চেষ্টা করবো।

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৮৬টি কেন্দ্রের জন্য পৃথক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সিসিটিভির মাধ্যমে এ কেন্দ্রগুলোকে নিবিড় পর্যবেক্ষণ করবো। গাইবান্ধার মতো কোনো সমস্যা দেখা গেলে সঙ্গে সঙ্গে ভোট বন্ধ করে দেওয়া হবে। আমরা গাইবান্ধায় নির্বাচনে অনিয়মের ব্যবস্থা নিয়েছি। আমরা রংপুরে সুষ্ঠু নির্বাচন চাই।

সিসিটিভি জাতীয় নির্বাচনে ব্যবহার হবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সিসিটিভির ব্যবহার আরপিওতে (গণপ্রতিনিধিত্ব আদেশে) নেই। তবুও জাতীয় নির্বাচনে সিসিটিভি ব্যবহার হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। বিএনপির পদত্যাগ করা পাঁচটি আসনে বাজেট ঘাটতির জন্য সিসিটিভি স্থাপন করা যাবে না। কারণ, এটি হঠাৎ করে হয়েছে। এ জন্য আমাদের বাজেট ছিল না। আমরা কিন্তু বলছি না যে সিসিটিভি একবারেই ব্যবহার করবো না। যদি প্রয়োজন হয় তাহলে করবো।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোট। ২২৯টি কেন্দ্রের এক হাজার ৩৪৯টি কক্ষে সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। এ সিটিতে দুই লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার রয়েছেন।

এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনে কাজ নিয়োজিত রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাত হাজার সদস্য। মাঠে থাকছে র্যাব ও বিজিবিসহ শতাধিক পুলিশের টহল টিম। তথ্য সূত্র: পূর্ব পশ্চিম বিডি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর