1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় রঙিন মাছ ও সমন্বিত খামারে যুবক রাহুলের বাজিমাত: বছরে আয় ১৫-২০ লাখ টাকা কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পাইকগাছায় অবৈধ দখলে থাকা ভিপি ও সরকারি সম্পত্তি উদ্ধারে তৎপর উপজেলা ভূমি প্রশাসন, রাজস্ব আদায় প্রায় দেড় কোটি টাকা “বাতিলের চ্যালেঞ্জ মোকাবেলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে”—মাওলানা আব্দুর রব ইউসুফী কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা শার্শায় ‘হোয়াটসঅ্যাপ হ্যাকিং’ আতঙ্ক: টার্গেট রাজনীতিবিদ-সাংবাদিক-শিক্ষক-ব্যবসায়ীরা সৈয়দপুরে যাত্রীবাহী বাস থেকে ১০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, নারী মাদক কারবারী গ্রেফতার সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক,চিংড়ি রেণুসহ ১১ লক্ষাধিক টাকার মালামাল আটক ডুমুরিয়ার টিপনা পাল পাড়ায় ব্যতিক্রমী দুর্গোৎসবের প্রস্তুতি কয়রায় ১নং আমাদী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পঠিত
koyra-17400
  • কয়রা(খুলনা)প্রতিনিধি ::

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র‍্যালি, ক্যাম্পইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগষ্ট) সকাল ১০ টায় এ উপলক্ষে র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বে সরকারি উন্নয়ন সংস্থা বারসিক এই অনুষ্ঠানের আয়োজন করে। কয়রা উপজেলা সিএসও কমিটির সভাপতি আঞ্জুমানারা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শ্রাবনী বিশ্বাস। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বারসিকের এরিয়া ম্যানেজার বাবলু জোয়ার্দার।

উপজেলা সিএসও কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনুর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন. উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সহকারি যুব উন্নয়ন অফিসার মোঃ আকরাম হোসেন, উপজেলা সহকারি সমবায় অফিসার মোঃ তোরাব আলী, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, সদর উদ্দিন আহমেদ, সিএসও কমিটির সদস্য রাসেল আহমেদ, রেবেকা সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,পরিবেশ দূষণ রোধ, প্লাস্টিকের ব্যবহার কমানো, বৃক্ষরোপণ বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ, নিরাপদ পানি নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশগত মানবাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ গ্রহন করতে হবে। তবে এতে করে মানুষ একটু হলেও ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।

আলোচনা সভা শেষে সুশীল সমাজ সংগঠন ও শিক্ষার্থী ফোরামের উদ্যোগে জলবায়ু অভিযোজন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ে একটি সচেতনতামূলক গম্ভীরা পরিবেশিত হয়। এতে অভিযোজনমূলক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।পরে অতিথিরা ক্যাস্পইন উপলক্ষে বিভিন্ন স্টলের সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর