1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় অবৈধ দখলে থাকা ভিপি ও সরকারি সম্পত্তি উদ্ধারে তৎপর উপজেলা ভূমি প্রশাসন, রাজস্ব আদায় প্রায় দেড় কোটি টাকা “বাতিলের চ্যালেঞ্জ মোকাবেলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে”—মাওলানা আব্দুর রব ইউসুফী কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা শার্শায় ‘হোয়াটসঅ্যাপ হ্যাকিং’ আতঙ্ক: টার্গেট রাজনীতিবিদ-সাংবাদিক-শিক্ষক-ব্যবসায়ীরা সৈয়দপুরে যাত্রীবাহী বাস থেকে ১০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, নারী মাদক কারবারী গ্রেফতার সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক,চিংড়ি রেণুসহ ১১ লক্ষাধিক টাকার মালামাল আটক ডুমুরিয়ার টিপনা পাল পাড়ায় ব্যতিক্রমী দুর্গোৎসবের প্রস্তুতি কয়রায় ১নং আমাদী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শ্রীনগরে ৮ পিস ইয়াবাসহ স্বপন আটক, উদ্ধার চোরাই কলার ছড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ায় ১৩ কিলোমিটার যানজট

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক,চিংড়ি রেণুসহ ১১ লক্ষাধিক টাকার মালামাল আটক

  • প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পঠিত
১৭৩৯৩
সাতক্ষীরা প্রতিনিধি:


সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ ব্যাটালিয়ন সদর ও পদ্মশাখরা এবং তলুইগাছা বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালনী ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা, জিরা এবং উইনকোরেক্স কাশির সিরাপ আটক করে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, শনিবার (২৯ আগস্ট) ব্যাটালিয়ন সদর এর বিশেষ টহলদল সাতক্ষীরা সদর থানার শ্রীরামপুর হতে ১০ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা আটক করে। পদ্মশাখরা বিওপি এর আভিযানে একই থানার কেউড়াবাগান হতে ৫৬ হাজার ৮০০ টাকার ভারতীয় উইনসেরেক্স কাশির সিরাপ আটক করে।
এছাড়াও, তুলইগাছা বিওপি এর আভিযানে সাতক্ষীরা সদর থানার চারাবাড়ি হতে ৮ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ১১ লাখ ৪৪ হাজার ৮০০ টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর