- কয়রা (খুলনা) প্রতিনিধি::
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে খুলনার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় স্থানীয় বিএনপি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
আমাদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ সরদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ সঞ্চালনা করেন।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. হাফিজুর রহমান ঢালী, শেখ মফিজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মোজাফফর হোসেন, আব্দুল গফুর গাজী, ড. হারুনুর রশিদ, জাকির হোসেন, তানভীর আহমেদ, সোহরাব হোসেন ও আব্দুল গফুর মোল্লা।
এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আকবর হোসেন খান, শ্রমিক দল নেতা জালাল হোসেন, যুব নেতা আবু তায়েব, মনিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা লাবলু গাজী, দেলোয়ার হোসেন এবং ওলামা দলের নেতা রোকন গাজী।
সভায় বক্তারা দলের আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সর্বসম্মতিক্রমে দলের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো ও সুশৃঙ্খলভাবে পালনের জন্য নানা সিদ্ধান্ত গ্রহণ করেন।