1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় অবৈধ দখলে থাকা ভিপি ও সরকারি সম্পত্তি উদ্ধারে তৎপর উপজেলা ভূমি প্রশাসন, রাজস্ব আদায় প্রায় দেড় কোটি টাকা “বাতিলের চ্যালেঞ্জ মোকাবেলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে”—মাওলানা আব্দুর রব ইউসুফী কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা শার্শায় ‘হোয়াটসঅ্যাপ হ্যাকিং’ আতঙ্ক: টার্গেট রাজনীতিবিদ-সাংবাদিক-শিক্ষক-ব্যবসায়ীরা সৈয়দপুরে যাত্রীবাহী বাস থেকে ১০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, নারী মাদক কারবারী গ্রেফতার সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক,চিংড়ি রেণুসহ ১১ লক্ষাধিক টাকার মালামাল আটক ডুমুরিয়ার টিপনা পাল পাড়ায় ব্যতিক্রমী দুর্গোৎসবের প্রস্তুতি কয়রায় ১নং আমাদী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শ্রীনগরে ৮ পিস ইয়াবাসহ স্বপন আটক, উদ্ধার চোরাই কলার ছড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ায় ১৩ কিলোমিটার যানজট

শার্শায় ‘হোয়াটসঅ্যাপ হ্যাকিং’ আতঙ্ক: টার্গেট রাজনীতিবিদ-সাংবাদিক-শিক্ষক-ব্যবসায়ীরা

  • প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত
১৭৩৯৫
আব্দুল মান্নান, শার্শা:


নম্বর আপনার, ছবি আপনার – কিন্তু মেসেজ পাঠাচ্ছে প্রতারক! হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে পরিচিতজনদের কাছে ‘বিপদে পড়েছি’ বলে টাকা চাওয়ার ঘটনায় যশোরের শার্শায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গত কয়েকদিনে একাধিক রাজনৈতিক নেতা, সাংবাদিক ও শিক্ষকের ব্যবহৃত নম্বর হ্যাক করে ১০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত চাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতারণার নতুন কৌশল নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয়রা।
জানাগেছে,হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রতারকরা সংশ্লিষ্ট ব্যক্তির নাম ও প্রোফাইল ছবি ব্যবহার করে তার পরিচিতজনদের কাছে একের পর এক মেসেজ পাঠাচ্ছে। মেসেজে জরুরি প্রয়োজনে টাকা লাগার কথা জানিয়ে একটি বিকাশ নম্বর দেওয়া হচ্ছে। পরিচিত ব্যক্তির নম্বর ও ছবি দেখে অনেকেই প্রথমে বিষয়টি সত্য বলে মনে করছেন।
এ ঘটনায় ভুক্তভোগী হয়েছেন দৈনিক লোকসমাজের বাগআঁচড়া প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম। তিনি জানান, কয়েকদিন আগে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে পরিচিত বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চেয়ে মেসেজ পাঠানো হয়।
আজিজুল ইসলাম জানান, তার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরের দিনই কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল হোসেন, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ আহম্মেদ, দীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্বোহা সেলিম ও বেনাপোল পৌর সভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের ব্যবহৃত নম্বরও হ্যাক করা হয়েছে বলে তিনি জানতে পারেন। এসব নম্বর থেকেও পরিচিতজনদের কাছে টাকা চেয়ে মেসেজ পাঠানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতারকরা সাধারণত প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। এরপর ওই ব্যক্তির পরিচয় কাজে লাগিয়ে তার পরিচিতদের কাছে মেসেজ পাঠানো হয়। কখনো বলা হচ্ছে—‘বিপদে পড়েছি’, আবার কখনো ‘জরুরি টাকা প্রয়োজন’। এরপর ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ধার চেয়ে বিকাশে টাকা পাঠানোর অনুরোধ করা হচ্ছে।
হঠাৎ পরিচিত মানুষের নম্বর থেকে এমন মেসেজ পেয়ে অনেকে বিভ্রান্ত হয়ে পড়ছেন। তবে টাকা পাঠানোর আগে সরাসরি ফোন করে নিশ্চিত হওয়ায় কয়েকজন প্রতারণার হাত থেকে রক্ষা পেয়েছেন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে এ ধরনের প্রতারণার শিকার হয়ে কেউ বড় অঙ্কের টাকা হারাতে পারেন।
এদিকে একাধিক ব্যক্তির নম্বর হ্যাকের ঘটনায় শার্শায় বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে রাজনৈতিক নেতা, সাংবাদিক ও শিক্ষকদের নম্বর টার্গেট করে ধারাবাহিকভাবে এমন ঘটনা ঘটায় প্রশ্ন উঠেছে—কারা এই চক্রের সঙ্গে জড়িত এবং কীভাবে তারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিচ্ছে?
শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক বলেন, “এ ধরনের ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পাওয়া গেলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে হ্যাকারদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব।”
তিনি বলেন, কোনো পরিচিত ব্যক্তির নম্বর থেকে হঠাৎ টাকা চেয়ে মেসেজ এলে যাচাই না করে টাকা পাঠানো যাবে না। সরাসরি ফোন করে অথবা অন্য কোনো মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হতে হবে। পাশাপাশি হোয়াটসঅ্যাপে আসা সন্দেহজনক লিংকে প্রবেশ না করা এবং OTP, ভেরিফিকেশন কোড বা ব্যক্তিগত তথ্য কারও সঙ্গে শেয়ার না করার জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর