- নিজস্ব প্রতিনিধি, পাইকগাছা (খুলনা) ::
খুলনার পাইকগাছায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অপু (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের হেলপার হিসেবে কাজ করত। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ৫ সেপ্টেম্বর পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা করেজের সহকারী অধ্যাপক তাপস কুমার মন্ডল ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।
পারিবারিক সূত্র জানায়, কয়েক দিন আগে অপুকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু পরীক্ষা রিপোর্টে অপুর পজিটিভ ধরা পড়ে। এরপর অবস্থার অবনতি হলে তাকে খুলনায় নেওয়া হয়। সর্বশেষ সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
অপু উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের মাসুম বিল্লাহর ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে গত ৫ সেপ্টেম্বর পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক তাপস কুমার মন্ডল ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।