1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কেশবপুরে স্বেচ্ছাসেবী সংস্থা শেকড়ের সন্ধানের আয়োজনে নজরুল বর্ষ উদযাপিত এম জালাল সভাপতি, আঃ কাদির সেক্রেটারি; পূর্বপাড়া জামে মসজিদের কমিটি গঠন খুলনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২ সৈয়দপুরে সাংবাদিক রুহুল আমীন গাজীর মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল “যত দোষ-নন্দ ঘোষ” দায় থেকে মুক্তি দিন পাইকগাছায় ৯ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রবিউল গ্রেপ্তার শ্যামকুড় ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান বিএনপি নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম কপিলমুনিতে নকল পণ্য কারখানায় অভিযানের পর আরোও বেপরোয়া তপন মন্ডল! বেনাপোলে ৬ দফা দাবিতে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের’ অবস্থান কর্মসূচি কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটি পুর্ণগঠন, সভা প্রধান সায়ন্তী মুন্ডা ও সদস্য সচিব আনারুল ডাবলু 

কপিলমুনিতে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৪৪৭ বার পঠিত
paikgacha-eyecamp-12953
  • শেখ নাদীর শাহ্ ::

মানবসেবার ধারাবাহিকতায় খুলনার পাইকগাছা উপজেলার নগর শ্রীরামপুরস্থ জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে বুধবার (৬ আগস্ট) ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের কর্ণধর বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের সার্বিক তত্ত্বাবধায়নে আয়োজিত চিকিৎসা ক্যাম্পে এদিন দু’সহস্রাধিক মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সাইটসেভার্সের অর্থায়নে ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের অভিজ্ঞ –বিশেষজ্ঞ ডাক্তার-নার্সদের সমন্বয়ে গঠিত ১২ জনের একটি মেডিকেল টিম অবহেলিত জনপদের বঞ্চিত চক্ষু রোগীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান ও ছানি রোগীদের বাছাই করেন।

বাছাইকৃত এসব রোগীদের পর্যায়ক্রমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে। অপারেশনের পর তাদের মধ্যে প্রয়োজনীয় কালো চশমা ও ১ মাসের ঔষধ বিনামূল্যে প্রদান করা হবে।

জনপদে এ যাবতকালের সর্ব বৃহৎ এ চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনোয়ার আলদীন ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির অন্যতম সিনিয়র নেতা কে এম আশরাফুল আলম নান্নু, শেখ সামসুল আলম পিন্টু, পাইকগাছা থানা বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, শেখ আনারুল ইসলাম, মীর শাফায়েত হোসেন, আকিজ উদ্দিন, শহিদুল ইসলাম, আকারাম জোয়ারদার, হুরায়রা বাদশা, শহিদুর রহমান, আজাহারুল ইসলাম গাজী, সুমন গাজী, শেখ আবদুল গফুর, জাহাঙ্গীর গাজী, শেখ বিল্লাল, গাজী জাহিদ, খান মাসুম, মোস্তফা মোড়ল, কবির গাজীসহ বিভিন্ন ইলেকট্রিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার সূধীবৃন্দ।

বিশিষ্ট চিকিৎসক ডা.হাফিজুর রহমান আশিক, ডা.আসিফ হাসান, ডা.হাবিবুল্লাহ, ডা.অয়ন, ডা. আশিক, ডা.ফুয়াদ প্রমুখ ।

বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ক্যাম্পে পাইকগাছা ও কয়রা উপজেলাসহ প্রত্যন্ত অঞ্চলের অসহায়, গরীব, দুঃস্থসহ সর্বস্তরের চক্ষু রোগীরা প্রয়োজনীয় ফ্রি চিকিৎসা সুবিধা গ্রহণ করেন।

paikgacha-eyecamp-12954

ক্যাম্পে আগত রোগীদের ফ্রি চোখের পরীক্ষা, অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা পরামর্শ ও চিকিৎসা, প্রয়োজন অনুযায়ী ফ্রি চশমা ও ওষুধ প্রদান ও নির্বাচিত রোগীদের ফ্রি ক্যাটারাক্ট (ছানি) অপারেশনের বন্দোবস্ত করা হয়।

গংশ্লিষ্টরা জানান, ছানিজনিত কারণে যে সকল রোগী দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদের চোখের ছানি অপারেশন এবং (আইএলও) লেন্স স্থাপনের লক্ষ্যে ছানি রোগী শনাক্তকরণ করা হয়। রোগী শনাক্তকরণের ক্ষেত্রে বিনামূল্যে রোগীর প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। যেমন: চোখের প্রেশার, শরীরের রক্ত চাপ, ডায়াবেটিস ইত্যাদি। প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পাঁচ শতাধিক রোগীকে ছানি অপারেশনের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে আনোয়ার আলদীন বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বহু মানুষ চোখের নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন। কিন্তু অনেকেই অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। তাই আমরা বিনা মূল্যের চক্ষু ক্যাম্পের আয়োজন করি। এ আয়োজনে সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আগামীতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

চিকিৎসা নিতে আসা আনোয়ারা খাতুন বলেন, চোখে সমস্যা ছিল, কিন্তু টাকা না থাকায় চিকিৎসা করাতে পারছিলেননা। ফ্রি ক্যাম্পে এসে ডাক্তার দেখিয়ে অপারেশনের সুযোগ পাওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। এমন উদ্যোগ গরীবদের জন্য আশীর্বাদ স্বরুপ উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ যেন তাদের ভালো রাখেন। তার মত ক্যাম্পে আগত সকলের প্রত্যাশা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকুক।

আনোয়ার আলদীন দীর্ঘদিন ধরে অত্রাঞ্চলে বিভিন্ন দাতব্য ও জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। ইতোমধ্যে তার প্রতিষ্ঠিত আফাজ উদ্দিন ট্রাষ্টের ছায়াতলে নান্দনিক জামে মসজিদ, মাদ্রাসা এতিমখানা হেফজখানা, ক্লিনিক, রাস্তা-ঘাট ড্রেনেজ নির্মাণ করেছেন। এছাড়া অন্তত ৩০ বছর রাজনৈতিক দলীয় দূর্বৃত্তদের দখলে থাকা একটি ১০ কিলোমিটার দীর্ঘ সরকারি নাছিরপুর খাল দখলমুক্ত করে স্থানীয় সর্বসাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়ার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করেন।

এছাড়া তিনি প্রতিবছর শীত ম্যেসুমে অসহায়-দুস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র প্রদান, পবিত্র ঈদুল-আযহায় হাজার হাজার দুঃস্থ, অসহায় গরিব মানুষকে মাংসের সংস্থান, ঈদুল ফিতরের সময় গরীবদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর