তালা(সাতক্ষীরা) প্রতিনিধি:
তালা প্রেসক্লাবে মাসিক সভা শনিবার (২ আগষ্ট) সকালে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন জোয়ার্দ্দারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান রেন্টু, সহ-সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, অর্থ-সম্পাদক আছাদুজ্জামান রাজু, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, ক্রীড়া সম্পাদক এম এম রোকনুজ্জামান টিপু, সাহিত্য বিষয়ক সম্পাদক অর্জুন বিশ্বাস, কার্য্যনির্বাহী কমিটির সদস্য গাজী সুলতান আহম্মেদ, সেলিম হায়দার, জি এম খলিলুর রহমান লিথু, প্রেসক্লাবের সদস্য আজমল হোসেন জুয়েল, মোঃ ইমরান হোসেন, রিয়াদ হাসান, তরিকুল ইসলাম, মোঃ মোতাহিরুল হক শাহিন, তাপস সরকার, মোকলেছুর রহমান, শামীম হোসেন প্রমুখ।
সভায় প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা করা হয় এবং সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানানো হয়।