1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কেশবপুরে স্বেচ্ছাসেবী সংস্থা শেকড়ের সন্ধানের আয়োজনে নজরুল বর্ষ উদযাপিত এম জালাল সভাপতি, আঃ কাদির সেক্রেটারি; পূর্বপাড়া জামে মসজিদের কমিটি গঠন খুলনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২ সৈয়দপুরে সাংবাদিক রুহুল আমীন গাজীর মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল “যত দোষ-নন্দ ঘোষ” দায় থেকে মুক্তি দিন পাইকগাছায় ৯ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রবিউল গ্রেপ্তার শ্যামকুড় ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান বিএনপি নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম কপিলমুনিতে নকল পণ্য কারখানায় অভিযানের পর আরোও বেপরোয়া তপন মন্ডল! বেনাপোলে ৬ দফা দাবিতে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের’ অবস্থান কর্মসূচি কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটি পুর্ণগঠন, সভা প্রধান সায়ন্তী মুন্ডা ও সদস্য সচিব আনারুল ডাবলু 

দীপ্তনিউজ২৪.কম’র বার্তা প্রধান রোকনুজ্জামান টিপুর মামলা থেকে অব্যাহতি

  • প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৬০ বার পঠিত
tipu-11946

নিজস্ব প্রতিবেদক ::


অবশেষে অনলাইন দৈনিক দীপ্ত নিউজ২৪.কম’র বার্তা প্রধান ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতের হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ মে) সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস আপিল মামলার শুনানি শেষে তাকে অব্যাহতি দেন।

রোকনুজ্জামান টিপু সাতক্ষীরার তালা উপজেলা সদরের খাজরা গ্রামের মৃত মো. আইয়ুব আলীর ছেলে।

ঘটনা ও মামলার বিবরণ থেকে জানা যায়, ৯ কোটি টাকা ব্যয়ে উপজেলা প্রশাসনের একটি ভবন নির্মাণ কাজ চলার সময় গত ২১ এপ্রিল অনিয়মের অভিযোগ করায় উপসহকারী প্রকৌশলী এম এম মামুন সাংবাদিক টিপু সুলতানকে ছাতা দিয়ে মারধর করেন।

প্রতিবাদ করার এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে অন্যত্র অবস্থান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল উপসহকারী প্রকৌশলী প্রকৌশলী মো. এস এম মামুন, ঠিকাদার ও ঠিকাদারের শ্রমিকদের কাছে ঘটনা শুনে সাংবাদিক টিপু সুলতানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন দিনের কারাদণ্ড প্রদান করেন। প্রতিবাদে ২৩ এপ্রিল ও ২৪ এপ্রিল সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। তালার সাংবাদিকরা মানববন্ধন করতে চাইলে তাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হয়।

এক পর্যায়ে আন্দোলনের মুখে ২৪ এপ্রিল দুপুরে টিপুকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জামিনে মুক্তি দেন।
সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান বাচ্চু জানান, গত ২৪ এপ্রিল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর গত ৫ মে ওই মামলার বিরুদ্ধে আপিল করা হয়। মঙ্গলবার শুনানি শেষে বিচারক রিপন কুমার বিশ্বাস তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

প্রসঙ্গত, রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতে হয়রানিমূলক মামলা প্রদানকারী তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেলকে গত ৫ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে রংপুর বিভাগে বদলি করা হয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর