1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি,সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান কেশবপুরে স্বেচ্ছাসেবী সংস্থা শেকড়ের সন্ধানের আয়োজনে নজরুল বর্ষ উদযাপিত এম জালাল সভাপতি, আঃ কাদির সেক্রেটারি; পূর্বপাড়া জামে মসজিদের কমিটি গঠন খুলনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২ সৈয়দপুরে সাংবাদিক রুহুল আমীন গাজীর মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল “যত দোষ-নন্দ ঘোষ” দায় থেকে মুক্তি দিন পাইকগাছায় ৯ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রবিউল গ্রেপ্তার শ্যামকুড় ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান বিএনপি নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম কপিলমুনিতে নকল পণ্য কারখানায় অভিযানের পর আরোও বেপরোয়া তপন মন্ডল! বেনাপোলে ৬ দফা দাবিতে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের’ অবস্থান কর্মসূচি

নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বিএনপির শোক

  • প্রকাশিত : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩০১ বার পঠিত
Alamgir-Mohiuddin-13087
  • নিজস্ব প্রতিবেদক::

দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের পরিচালনা বোর্ডের সদস‍্য সিনিয়র সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের পক্ষ এ শোক জ্ঞাপন করেন।

এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক ও নয়া দিগন্তের সাবেক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ছিলেন আপসহীন। সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনে বরাবরই তিনি ছিলেন নির্ভীক ও দ্বিধাহীন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’

উল্লেখ্য, নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাসসের পরিচালনা বোর্ডের সদস‍্য আলমগীর মহিউদ্দিন আজ শনিবার দুপুর দেড়টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর