1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কেশবপুরে স্বেচ্ছাসেবী সংস্থা শেকড়ের সন্ধানের আয়োজনে নজরুল বর্ষ উদযাপিত এম জালাল সভাপতি, আঃ কাদির সেক্রেটারি; পূর্বপাড়া জামে মসজিদের কমিটি গঠন খুলনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২ সৈয়দপুরে সাংবাদিক রুহুল আমীন গাজীর মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল “যত দোষ-নন্দ ঘোষ” দায় থেকে মুক্তি দিন পাইকগাছায় ৯ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রবিউল গ্রেপ্তার শ্যামকুড় ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান বিএনপি নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম কপিলমুনিতে নকল পণ্য কারখানায় অভিযানের পর আরোও বেপরোয়া তপন মন্ডল! বেনাপোলে ৬ দফা দাবিতে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের’ অবস্থান কর্মসূচি কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটি পুর্ণগঠন, সভা প্রধান সায়ন্তী মুন্ডা ও সদস্য সচিব আনারুল ডাবলু 

পাইকগাছায় চাঁদা চেয়ে ঘের ব্যবসায়ীকে চরমপত্র! থানায় জিডি ও সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৯০ বার পঠিত
press-paikgacha-11980

নিজস্ব প্রতিবেদক, (পাইকগাছা) খুলনা ::


খুলনার পাইকগাছার বিশিষ্ট চিংড়ী ঘের ব্যবসায়ী মাসফিয়ার রহমান সবুজ এর কাছে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করে চিঠি প্রদান করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার থানায় একটি জিডি ও সন্ধ্যায় নিজ বাড়িতে এক প্রেসকন্ফারের আয়োজন করেন সবুজ দম্পতি।

ব্রিফিংয়ে তিনি দাবি করেন, শুক্রবার সকালে কে বা কারা প্রয়াত চিংড়ী ঘের ব্যবসায়ী আলহাজ্ব ফসিয়ার রহমান পৌর সদরের বাতিখালীস্থ বাসায় সাদা কাগজে লেখা একটি চিঠি ফেলে রেখে যায়।

১০ লাইনের ওই চিঠিতে ঘের ব্যবসায়ী মাসফিয়ার রহমান সবুজকে ১০ দিনের মধ্যে ঘের ছেড়ে দিতে বলা হয়েছে। অন্যথায় ২/৩ দিনের মধ্যে ৩০ লক্ষ টাকা দাবি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার (৯ মে) সন্ধ্যায় নিজ বাসভবনে আযোজিত এক প্রেস ব্রিফিং করেন সবুজ দম্পতি। এসময় সবুজের স্ত্রী সাবরিনা রহমান তন্বী বলেন, শুক্রবার সকালে বাসার কাজের লোক ঝাড়ু দেওয়ার সময় বাসার ভিতরে দরজার সামনে একটি খাম পড়ে থাকতে দেখে খামটি নিয়ে তার কাছে দেয়। খামার ভিতরে একটি চিঠি ছিল। চিঠিতে জীবন নাশের হুমকিসহ ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছে। চিঠিটি পড়ার পর তাৎক্ষণিক তিনি তার স্বামীকে ঘের থেকে বাসায় আসতে বলেন।

এসময় মাসফিয়ার রহমান সবুজ বলেন, চিঠিতে আগামী ১০ দিনের মধ্যে উপজেলার পুতলাখালী ঘের ছেড়ে দিতে বলা হয়েছে। তা নাহলে তার অবস্থা রবিন ও মাহবুবের মতো হবে, এছাড়া তাকে মেরে লাশ গুম করে তার মরহুম বাবা ফসিয়ারের কাছে পাঠিয়ে দিবে বলেও হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে দল গোছাতে টাকা দরকার এজন্য ২/৩ দিন পর তাদের লোক আসলে তাদের কাছে ৩০ লক্ষ টাকা দিতে বলা হয়েছে।

চিঠিতে পুলিশের সহযোগিতা নিলে তাকে ও তার পরিবারকে খুন করে লাশ গুম করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। চিঠির শেষে ইতি তোর জম লেখা রয়েছে।

এ ঘটনায় আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ বাদী হয়ে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। যার নং ৪২৩, তারিখ ০৯-০৫-২০২৫।

প্রেস ব্রিফিংয়ে এসময় তিনি ঘের সংশ্লিষ্ট প্রতিপক্ষ অনেকের সাথে চিঠির বিষয়ে সংশ্লিষ্টতা থাকতে পারে এমন ধারণায় রাজনৈতিক দলের একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে সুষ্ঠুভাবে ঘের পরিচালনায় এবং জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট যথাযথ কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন এ দম্পতি।

এব্যাপারে পাইকগাছা থানার ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, এ সংক্রান্তে থানায় একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর