নিজস্ব প্রতিবেদক, (পাইকগাছা) খুলনা::
খুলনার পাইকগাছায় গত ১ এপ্রিল রাড়ুলী ইউনিয়নের আওয়ামী দোসর ও কতিপয় চিহিৃত সন্ত্রাসীরা গদাইপুর ইউনিয়নের রাশেদুজ্জামান রাশেদসহ ছাত্রদের উপর দেশী অস্ত্র-সস্ত্র নিয়ে হত্যার উদ্যেশ্যে হামলার প্রতিবাদ ও সংশ্লিষ্ট সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বুধবার বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) বিকালে গদাইপুর ইউনিয়নের ব্যানারে উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজারস্থ পাইকগাছা- খুলনা প্রধান সড়কের উপর হাজারো নারী পুরুষের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পাইকগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য সরদার ফারুক আহমেদ, শেখ বেনজীর আহমেদ লাল, ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আবু সালেহ মোঃ ইকবাল, সম্পাদক মাষ্টার বাবর আলী গোলদার, সাংগঠনিক সম্পাদক মেম্বার আবু হাসান,জবেদ আলী গাজীসহ অন্যান্যরা।