1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কেশবপুরে স্বেচ্ছাসেবী সংস্থা শেকড়ের সন্ধানের আয়োজনে নজরুল বর্ষ উদযাপিত এম জালাল সভাপতি, আঃ কাদির সেক্রেটারি; পূর্বপাড়া জামে মসজিদের কমিটি গঠন খুলনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২ সৈয়দপুরে সাংবাদিক রুহুল আমীন গাজীর মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল “যত দোষ-নন্দ ঘোষ” দায় থেকে মুক্তি দিন পাইকগাছায় ৯ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রবিউল গ্রেপ্তার শ্যামকুড় ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান বিএনপি নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম কপিলমুনিতে নকল পণ্য কারখানায় অভিযানের পর আরোও বেপরোয়া তপন মন্ডল! বেনাপোলে ৬ দফা দাবিতে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের’ অবস্থান কর্মসূচি কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটি পুর্ণগঠন, সভা প্রধান সায়ন্তী মুন্ডা ও সদস্য সচিব আনারুল ডাবলু 

বর্ষীয়ান সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

  • প্রকাশিত : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার পঠিত
13086

নিজস্ব প্রতিবেদক:


বর্ষীয়ান সাংবাদিক, লেখক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা রুকনউদ্দৌলার মৃত্যুতে তাঁর কফিনে শ্রদ্ধা নিবেদন করেন আঞ্চলিক তথ্য অফিস খুলনার উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর।

আজ দুপুরে বর্ষীয়ান এ সাংবাদিকের মরদেহ যশোর প্রেসক্লাবে আনা হলে সেখানে সর্বস্তরের সাংবাদিক নেতৃবৃন্দ তাঁর কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।

যশোরের কৃতি সন্তান প্রবীণ সাংবাদিক রুকনউদ্দৌলার রয়েছে বর্ণাঢ্য সাংবাদিকতার জীবন। তিনি একাধারের জাতীয় ও আঞ্চলিক অনেক পত্রিকায় সুনামের সাথে কাজে সর্বমহলে সুনাম অর্জন করেছেন।

তাঁর মৃত্যুতে প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর এবং আঞ্চলিক তথ্য অফিস খুলনাসহ পৃথক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, খ্যাতিমান এ সাংবাদিক দীর্ঘদিন ধরে নানাবিধ রোগে ভুগছিলেন। সবশেষ গতকাল রাতে তিনি যশোর ২৫০ শয্যার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর