1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কেশবপুরে স্বেচ্ছাসেবী সংস্থা শেকড়ের সন্ধানের আয়োজনে নজরুল বর্ষ উদযাপিত এম জালাল সভাপতি, আঃ কাদির সেক্রেটারি; পূর্বপাড়া জামে মসজিদের কমিটি গঠন খুলনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২ সৈয়দপুরে সাংবাদিক রুহুল আমীন গাজীর মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল “যত দোষ-নন্দ ঘোষ” দায় থেকে মুক্তি দিন পাইকগাছায় ৯ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রবিউল গ্রেপ্তার শ্যামকুড় ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান বিএনপি নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম কপিলমুনিতে নকল পণ্য কারখানায় অভিযানের পর আরোও বেপরোয়া তপন মন্ডল! বেনাপোলে ৬ দফা দাবিতে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের’ অবস্থান কর্মসূচি কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটি পুর্ণগঠন, সভা প্রধান সায়ন্তী মুন্ডা ও সদস্য সচিব আনারুল ডাবলু 

রেকর্ডীয় সম্পত্তি জবর দখলের অভিযোগে কয়রায় সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১০৬ বার পঠিত
koyra-11739

কয়রা (খুলনা) প্রতিনিধি ::


কয়রা উপজেলার ৪নং কয়রা গ্রামে রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগে ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন ৪নং কয়রা গ্রামের আনছার ঢালীর পুত্র রইজ উদ্দিন ঢালী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন কয়রা সদর ইউনিয়নের ৪নং কয়রা গ্রামে আমি দির্ঘদিন শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে আসছি। সম্প্রতি আমার রেকডিয় জমিতে আমার প্রতিবেশি মুন্নী গংরা জোর পূর্বক কিছু অংশ দখলের করে নিয়েছে।

এমনকি আরও দখল করার চেষ্টা করছে। প্রকৃত ঘটনাটি হলো যে মুন্নী বেগমের বাড়ি বিলের মাঝখানে হওয়ায় তার বাড়িতে যাতায়াতের কোন পথ ছিল না। বিষয়টি আমার কাছে খুব খারাপ লাগে।

এমতাবস্থায় আমি এয়াজ মুলে আমার একটু জমি দিয়ে তাদের বাড়িতে যাতায়াতের জন্য পথ বের করে দেই। সেই সরলতার কারনে কিছুদিন পর পথের জায়গা ছাড়াও আমার জায়গার ভিতরে বাড়িয়ে ঘর বাঁধার চেষ্টা করিলে আমি বাধা প্রদান করলে মুন্নি বেগম সহ তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাকে হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেয়। পরবর্তীতে আমি নিরুপায় হয়ে থানায় অভিযোগ দায়ের করি।

এ ব্যাপারে কয়েকবার শালিস বৈঠক করে আমার পক্ষে রায় প্রদান করেন। তা তারা না মেনে বিভিন্ন ষড়যন্ত করতে থাকে। মুন্নি বেগম গংরা প্রভাবশালী হওয়ায় আমার জায়গায় আবারও ঘর বাঁধার চেষ্টা করে।

আমি গত নভেম্বর মাসের ১৭ তারিখ কয়রা থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। মামলাটি তদন্তপুর্বক পুলিশ আমার পক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করেন। তারা ক্ষিপ্ত হয়ে আমাকে ক্ষতি করতে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার জন্য হুমকি ধামকি অব্যাহত রেখেছে। শুধু তাই নয় আমার জায়গা জোর করে দখল করার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন সহ সার্বিক সহযোগিতা কামনা করছি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর