1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কেশবপুরে স্বেচ্ছাসেবী সংস্থা শেকড়ের সন্ধানের আয়োজনে নজরুল বর্ষ উদযাপিত এম জালাল সভাপতি, আঃ কাদির সেক্রেটারি; পূর্বপাড়া জামে মসজিদের কমিটি গঠন খুলনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২ সৈয়দপুরে সাংবাদিক রুহুল আমীন গাজীর মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল “যত দোষ-নন্দ ঘোষ” দায় থেকে মুক্তি দিন পাইকগাছায় ৯ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রবিউল গ্রেপ্তার শ্যামকুড় ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান বিএনপি নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম কপিলমুনিতে নকল পণ্য কারখানায় অভিযানের পর আরোও বেপরোয়া তপন মন্ডল! বেনাপোলে ৬ দফা দাবিতে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের’ অবস্থান কর্মসূচি কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটি পুর্ণগঠন, সভা প্রধান সায়ন্তী মুন্ডা ও সদস্য সচিব আনারুল ডাবলু 

সন্ত্রাসী শফি ও তার সহযোগীদের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১০৫ বার পঠিত
paikgacha-12528

নিজস্ব প্রতিবেদক::


পাইকগাছার বহুলালোচিত সন্ত্রাসী শফি ও তার সহযোগীদের বিরুদ্ধে সোমবার (২৩ জুন) বিকেলে উপজেলার কাটাখালী বাজারে উপজেলার রাড়ুলী ও চাঁদখালী ইউনিয়নবাসীর পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য মোস্তফা গাজী। এসময় তিনি তার বক্তব্যে বলেন, আলোচিত শফি গাজীর নের্তৃত্বে একটি চক্র কাটাখালী বাজারসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় এই চক্র ডাকাতি, মাদক ব্যবসা, খাল ও দোকান দখল, মাছের ঘের লুট, চাঁদাবাজি এবং নারী নির্যাতনসহ বিভিন্ন ভয়াবহ অপরাধের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছে।

এসময় তিনি অভিযোগ করে বলেন, শফি অসংখ্য মামলায় আসামী হলেও রাজনৈতিক আশ্রয় ও প্রশাসনিক ব্যর্থতায় বহাল তবিয়তে সে ও তার বাহিনী সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এই চক্রকে প্রকাশ্যে রক্ষা করছেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, উপজেলা যুবদলের সদস্য আনারুল ইসলাম ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক শেখ ইব্রাহিম। মোস্তফা গাজী বলেন, ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে এই সন্ত্রাসী চক্র আরো বেপরোয়া হয়ে ওঠে। যার ধারাবাহিকতায় ৭ জুন ঈদের দিন রাতে মিজানুর রহমান নামে এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী শফি ডাকাতের বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করে পুলিশে দেয়। যা তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের জলন্ত উদাহরণ। এই চক্রের বিরুদ্ধে কথা বলার অপরাধে তার বিরুদ্ধে তারা অপপ্রচার শুরু করেছে। যা, মিথ্যা ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রতিহিংসার অংশ দাবি করে তিনি বলেন, এসব ঘটনার প্রেক্ষিতে গত ১১ জুন কাজী সাজ্জাদ আহমেদ মানিক তাকে জড়িয়ে সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেন। মূল অপরাধীদের আঁড়াল এবং জনসাধারণের দৃষ্টি ভিন্নদিকে নিতে তার বিরুদ্ধে অপপ্রচারই ছিল ওই সংবাদ সম্মেলন।

দলের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বস্ত থেকে বিগত ১৬ বছর জেল-জুলুম ও নির্যাতনের মধ্যেও সততার সঙ্গে রাজনীতি করেছেন উল্লেখ করে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সন্ত্রাসী চক্র ও রাজনৈতিক পৃষ্ঠপোষকদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ, রেহেনা পারভিন, ইসমাইল হোসেন মালী, সাহেব আলী গাজী ও আব্দুল হাকিমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর