1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কেশবপুরে স্বেচ্ছাসেবী সংস্থা শেকড়ের সন্ধানের আয়োজনে নজরুল বর্ষ উদযাপিত এম জালাল সভাপতি, আঃ কাদির সেক্রেটারি; পূর্বপাড়া জামে মসজিদের কমিটি গঠন খুলনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২ সৈয়দপুরে সাংবাদিক রুহুল আমীন গাজীর মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল “যত দোষ-নন্দ ঘোষ” দায় থেকে মুক্তি দিন পাইকগাছায় ৯ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রবিউল গ্রেপ্তার শ্যামকুড় ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান বিএনপি নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম কপিলমুনিতে নকল পণ্য কারখানায় অভিযানের পর আরোও বেপরোয়া তপন মন্ডল! বেনাপোলে ৬ দফা দাবিতে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের’ অবস্থান কর্মসূচি কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটি পুর্ণগঠন, সভা প্রধান সায়ন্তী মুন্ডা ও সদস্য সচিব আনারুল ডাবলু 

তালায় শরিকের বিক্রি জমির জবরদখল নিতে মিথ্যা মামলায় হয়রাণি ও মিথ্যাচারের অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৩৬ বার পঠিত
hoirani-12136

নিজস্ব প্রতিবেদক ::


তালায় শরীকের বিক্রিত জমি জবরদখল নিতে আদালতে মিথ্যা মামলায় হয়রাণি ও সংবাদ সম্মেলনে মিথ্যাচারের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ঘোষনগর গ্রামের নিরাপদ মন্ডলের ছেলে প্রকাশ মন্ডল বৃহস্পতিবার তালা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মিথ্যাচার করেন বলে অভিযোগ করেছেন, একই এলাকার নাজের আলী শেখ এর ছেলে শেখ আব্দুর রাজ্জাক।

অভিযোগে জানানো হয়, গত ২০/১২/১৭ তারিখে শেখ আব্দুর রাজ্জাক এর স্ত্রী মজিদা বেগম ৪৮৭১ নং দলিলে ঘোষনগর গ্রামের মৃত হাজারী লাল মন্ডলের ছেলে শংকর মন্ডলের নিকট থেকে তার পৈত্রিক ওয়ারেশ ও খরিদা সূত্রে প্রাপ্ত ঘোষ নগর মৌজার ১৬১,১৬১/৬ ও ১৭৬/১ খতিয়ানের মোট ২৪ টি দাগে ১.৪৫ একর জমি খরিদ করে নিজ নামে নামপত্তনপূর্বক বসত-বাড়ি নির্মাণপূর্বক ভোগ দখলে রয়েছেন।

এমতাবস্থায় নিরাপদ মন্ডল ওরফে নৃপেন্দ্র মন্ডলের ছেলে প্রকাশ ও বিকাশ মন্ডল বাদী হয়ে খরিদা মালিক মজিদাকে বাদ রেখে বিজ্ঞ জেলা জজ ১ম আদালত, সাতক্ষীরায় গত ২৯/১১/২৩ তারিখে একটি মামলা করেন। যার নং-১২৯/২০২৩। যা বিচারাধীন রয়েছে। এছাড়া প্রকাশ মন্ডল বাদী হয়ে মজিদা বেগম ও তার স্বামী শেখ আব্দুর রাজ্জাক চিহ্নিত ও অজ্ঞাত পরিচয় আরো ৪/৫ জনকে আসামী করে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। যার নং পি-২২৪৪/২৩। মামলায় আদালত তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য তালা সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দেন। এরপর তিনি তা সরেজমিনে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য খলিলনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে প্রেরণ করেন।

এরপর খলিলনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা শেখ আব্দুস সোবহান সরেজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, মামলার বিবাদী পক্ষ শেখ আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী মজিদা বেগম উক্ত খতিযানের ২৫ টি দাগে ১.৪৫ একর ও বাদী পক্ষ প্রকাশ মন্ডল ৪.৭২ একর জমি ভোগদখল করেন।

এদিকে প্রকাশ মন্ডল গত বৃহস্পতিবার (২২ মে) তালা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, গত ২১ মে ঘোষনগর মৌজার ১৭৩ দাগে ও বিআরএস ১৫২ খতিয়ানে .৫০ একর জমিতে জোরপূর্বক দখল নিয়ে ঘেরা-বেড়া দিয়ে দখল নিয়েছে।

এছাড়া গত বছর নাকি তাদের উপর হামলা করে উল্টো তাদেরকে আসামী করে আদালতে মামলা করে। প্রকৃতপক্ষে গত বছরের ২৮ ফেব্রুয়ারী প্রকাশ মন্ডলসহ তার পরিবারের লোকজন ও বহিরাগতদের সমবেত করে শেখ আব্দুর রাজ্জাক এর উপর আকষ্মিক হামলা করে তার মাথা ফাঁটিয়ে দেয়। এ ঘটনায় রাজ্জাক বাদী হয়ে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। যার নং৩৪/২৪। মামলায় প্রকাশ ও তার ভাই বিকাশ জেলও খাটে।

শেখ রাজ্জাকের অভিযোগ, স্থানীয় কতিপয় দালালদের কূপরামর্শে প্রকাশ দিং তাকে ও তার পরিবারকে হয়রাণি করতে বিভিন্ন আদালতে মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলনে মিথ্যাচার অব্যাহত রেখেছে।

তিনি এব্যাপারে পদক্ষেপ গ্রহনে স্থানীয় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর